রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট ।। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১০ মার্চ) ববি’র গ্রাউন্ডফ্লোরে সকাল ১১টায়
আয়োজিত এ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদি হাসান সোহাগ বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমার বোন আছিয়া সহ যারা নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছেন, তাদের সকল অপরাধীদের বিচার করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার বলেন, “বৈষম্যহীন বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয় সব সময় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে। যতদিন না পর্যন্ত নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারবে, ততদিন আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চলমান ধর্ষণ ঘটনায় দ্রুত বিচার চাই।”

সমাবেশে উপস্থিত হয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, “বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। সকলের সহযোগিতায় এটি সম্ভব। নারীদের প্রতি কোনো বৈষম্য সহ্য করা হবে না এবং ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”

এ সময় ববি’র বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।