রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লক্ষ ১১১৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার ৩লক্ষ ১১ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১২ মার্চ) দুপুর ৩ টায় বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন এস এম মন্জুর এলাহী।

বরিশালের সিভিল সার্জন এস এম মন্জুর এলাহী জানান, আগামী ১৫ মার্চ,রোজ শনিবার দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।তারই অংশ হিসাবে বরিশাল জেলার১০টি উপজেলায় ৮৭টি ইউনিয়ন, ২৫৮টি ওয়ার্ডে, ২,০৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং জেলায় সর্বমোট ২,০৭৩ট টিকাদান কেন্দ্রে ৪১৪৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১২-৫৯ মাস বয়সের ২,৭৬,৭৮৯ জন শিশুদের ২ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ০৬-১১ মাস বয়সের ৩৪,৩৪১ জন শিশুদের ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় তিনি আরও জানান, প্রতি কেন্দ্রে ২(দুই) জন স্বেচ্ছাসেবক থাকবেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রচারের জন্য স্ব-স্ব এলাকায় নিয়মিত মাইকিং এবং মসজিদ থেকে মাইকিং করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট এ বিএম এনায়েত হোসেন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জলিল সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।