বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০২
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বরিশালে একযোগে ১১ ওসি বদলি

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলায় ১১ পুলিশ পরিদর্শককে (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি ও ওসি তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টে মোট ১১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসঙ্গে জেলা পুলিশের এগারো ওসি বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক বদলি হিসেবেই দেখছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। ১১ জন ওসি বদলিও তারই একটি অংশ।