রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১০ দফা দাবি পূরণ না হলে পেট্রোল পাম্পে কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট ।। জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে তারা ২৫ মে থেকে প্রতীকী কর্মসূচি হিসেবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশের পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, জুবায়ের আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

লিখিত বক্তৃতায় ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, দেশের জ্বালানি তেল ব্যবসায়ী এবং ট্যাংক-লরি মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানের সরকারের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হয়ে কর্মসূচি দিয়েছি। বিভিন্ন সময় দাবি আদায়ের লিখিত প্রতিশ্র“তি দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, পেট্রোল পাম্প মালিকদের ওপর কিছু দিন পরপরই অযৌক্তিকভাবে নিয়ম প্রণয়নপূর্বক গেজেট প্রকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর/অধিদপ্তর হতে বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণ এবং নির্ধারিত ফি এবং বর্ধিত ফি দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। অথচ আমাদের সরকার নির্ধারিত মূল্যে এবং সরকার নির্ধারিত কমিশনে তেল বিক্রি করতে হয়।

বেশি মূল্যে তেল বিক্রি করে মুনাফা বাড়ানোর কোনো সুযোগ আমাদের নেই। এর ফলে নির্ধারিত মুনাফার অতিরিক্ত খরচ বা বর্ধিত সরকারি ফি দিয়ে ব্যবসা পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বিদ্যমান কমিশন বা মুনাফায় নতুনভাবে পরিবেশ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিএসটিআই রেজিস্ট্রেশন/লাইসেন্স, সওজ অধিদপ্তর কর্তৃক নতুন প্রবর্তন করা অযৌক্তিকভাবে বর্ধিত ফি দিয়ে আমাদের পক্ষে পেট্রোল পাম্প চালানো কোনো অবস্থাতেই সম্ভব নয়।

ঐক্য পরিষদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করতে হবে। সওজ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়নকালীন ইজারা নবায়নের আবেদনের সঙ্গে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডার, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে তা ইজারা নবায়ন বলে বিবেচিত হওয়ার বিধান করতে হবে। বিএসটিআই পূর্বের ন্যায় শুধু ডিসপেন্সিং ইউনিট স্টেমপিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করবে এবং ফিগুলো পূর্বের ন্যায় করতে হবে। আন্ডারগ্রাউন্ড ট্যাংক কেলিবারেশন, ডিপ রড পরীক্ষণ ফি এবং নিবন্ধন প্রথা বাতিল করতে হবে। পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিআরসি কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে লাইসেন্স/নিবন্ধন বিধান বাতিল করতে হবে। দেশের বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে এবং খোলা স্থানে যত্রতত্র মেশিন স্থাপন পূর্বক অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে হবে। বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ করতে হবে।

এছাড়া ট্যাংক-লরি চালক সংকট থেকে উত্তরণে চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স ইস্যু সহজ করতে হবে। গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় যত্রতত্র ট্যাংক-লরি থামানো যাবে না। তেলের ডিপো গেটে ট্যাংক-লরির কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং সব ট্যাংক-লরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করতে হবে।