বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৮
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

ঈদযাত্রায় দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট ।। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার থেকে শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে, গত ১৪ মে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন।

তিনি জানান, যাত্রীরা আজ থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহণ সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে শুভঙ্কর ঘোষ রাকেশ স্পষ্ট জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যাওয়ায়, এবার এই বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহণ মালিকরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।