বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

জনগণ এবং প্রশাসনের পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব : পরিকল্পনা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে, ঠিক তেমনিভাবে সৎ পুলিশদেরও রক্ষার দায়িত্ব জনগণের ওপর বর্তায়।

গতকাল মঙ্গলবার (২০ মে) সকালে বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেছেন, শুধু একতরফা ভাবে উন্নয়ন সম্ভব নয়। জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।
আমরা আশা করি যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব। দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্রতার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদী ভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্র্য বেড়েছে, তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলোও দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টি করছে।
সুনামগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ এক সময় চরম দারিদ্র্যের অঞ্চল ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, বরিশাল এবং খুলনার কিছু নীচু এলাকা একইভাবে প্রভাবিত হচ্ছে। কৃষিতে ঘের নির্মাণ ও বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপদেষ্টা আরও বলেছেন, দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি।
ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে পুরোনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো একটি সুশাসিত, গণতান্ত্রিক ব্যবস্থার ভিত গড়ে তোলা, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়।