বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জনগণের সেবা দানে কোন গাফিলতি হচ্ছে কি-না তা জানতেই “ওপেন হাউস ডে”-বিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন,যেই জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন,রেশন হয় সেই জনগণের সেবা দানে কোন গাফিলতি হচ্ছে কি-না তা জানতেই “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪অক্টোবর)বন্দর থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউস ডে ” উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মাদক,সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অপরকে সচেতন করি।দেশের জনগন সচেতন হলেই সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোয়াজ্জেম হোসেন ভূঁঞা,সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং বিএমপি নাসির উদ্দিন মল্লিক,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি ফায়জুর রহমান ,অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।