বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২২
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

কালকিনিতে পাট খেতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

ডেস্ক রিপোর্ট ।। মাদারীপুরের কালকিনিতে আব্দুল জলিল শিকদার (৭৫) নামে এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের একটি পাট খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল জলিল উপজেলার মাঝেরকান্দি গ্রামের আহম্মাদ শিকদারের ছেলে। তিনি এলজিইডি অফিস সহকারী পদে চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা এলজিইডি অফিসের সাবেক সহকারী আব্দুল জলিল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। শনিবার সকালে স্থানীয় কৃষকরা পাট খেতে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শিরাজুল ইসলাম বলেন, ‘আব্দুল জলিলের লাশ পাট খেত থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমার জানা নেই।’

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’