বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪৩
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করা পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক রিপোর্ট ।। কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লবকে অবমাননা করে পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্রসমাজ। এরপর তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধরা। পরে মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ওই পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়। তিনি ছুটিতে গিয়ে পোস্টটি করেন। এরপর আর কাজে ফেরেননি কনস্টেবল রনি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

ওসি মোশাররফ হোসেন জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল। তার ছুটি বাতিল করা হয়েছিল এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, কনস্টেবল রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। ২০২৩ সালের ১৩ জুলাই থেকে তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত। ছুটিতে গিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।