বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা

ডেস্ক রিপোর্ট ।। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হবে বলে জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৮ সে‌প্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের এক্স হ‌্যা‌ন্ডে‌লে ভিসা সংক্রান্ত এক পো‌স্টে এ কথা জা‌নি‌য়ে‌ছে।

পো‌স্টে উল্লেখ করা হয়, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। যার অর্থ দাঁড়ায় আপনি আর কখ‌নো যুক্তরা‌ষ্ট্রে যে‌তে প‌ার‌বেন না।