সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্ট,ওসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট ।। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ওসির ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানানো হয়। পোস্টে ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮’ লেখা ছিল, যা ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ব্যালট নম্বর নির্দেশ করছে।

সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা সমর্থন প্রকাশ আইনত নিষিদ্ধ হলেও ওসির এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পোস্ট কিছু ঘণ্টার মধ্যে মুছে দেওয়া হলেও বিতর্ক থামেনি।

পরে মোজাফফর হোসেন দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল এবং ওই রাজনৈতিক পোস্ট হ্যাকারের মাধ্যমে দেওয়া হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সাধারণ ডায়েরি করেছেন এবং আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।