শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ডাকসুতে শিবিরের জয়ে ১০০ সুবিধাবঞ্চিত শিশুকে রান্না করে খাওয়ালেন পটুয়াখালীর নোমান

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিজয়ী হওয়ায় একশ সুবিধাবঞ্চিত শিশুকে খাইয়েছেন পটুয়াখালীর এক যুবক।ওই যুবকের নাম নোমান মিঠু। তিনি পটুয়াখালী জেলায় সমাজকর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র সহযোগিতায় এই আয়োজন করা হয়।

নোমান মিঠু ঘোষণা দিয়েছিলেন, ডাকসুতে শিবির জয়ী হলে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করবেন। তার সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে একশ শিশুর হাতে খাবার তুলে দেন তিনি।

নোমান মিঠু জানান, নির্বাচনী ফলাফলের পর প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি নিজ হাতে রান্না করে সন্তানদের সহায়তায় খাবারের প্যাকেট তৈরি করেছেন। প্রথম ধাপে ১০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে এক হাজার মানুষের জন্য এ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি বলেন, শিবিরের শিক্ষার্থীরা মেধাবী। আমি বিশ্বাস করেছিলাম তারা বিজয়ী হবেন। তাই আজ নিজ হাতে রান্না করে সন্তানদের সহযোগিতায় খাবার প্যাকেট তৈরি করেছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয় লাভ করে।