বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বানারীপাড়া বাজারে সঞ্জয় দেবনাথের দোকানে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের পুরাতন কাপড় ব্যাবসায়ী অরুন দেবনাথের জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় দেবনাথের দোকান খাজা বাবা বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন লাগার দিন দোকান মালিক সঞ্জয় দেবনাথ পুজার মাল কেনার উদ্দেশ্য বুধবার সন্ধ্যা ৭ টার সময় বানারীপাড়া থেকে ঢাকার পথে যাত্রা শুরু করেন। দুর্গাপূজা উপলক্ষে মালমাল ক্রয়ের জন্য উক্ত বাজারের আরও ৩ জন ব্যাবসায়ী (সুমন পোদ্দার, শ্রীকৃষ্ণ দেবনাথ, যুগল দেবনাথ) এর সাথে সঞ্জয় দেবনাথ সহ ৪ জন ঢাকা গিয়েছিলেন। ধারনা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার কারনে কাপড়,থ্রি পিচ,ল্যাহেঙ্গা,বেডসীট,লুঙ্গি,শার্ট পিচ,প্যান্ট পিচ সহ দোকানের ৩ ভাগের ২ ভাগ মাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় জনতা দ্রুত তালা ভেঙে দোকানে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে পার্শ্ববর্তী নিউ রাজধানী বেকারির স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ তার দোকানে থাকা অগ্নিনির্বাপক গ্যাস থেকে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দোকানের পাশে থাকা বানারীপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে বালতিতে করে পানি এনে বাজারের সকল পর্যায়ের মানুষ আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস(দমকল বাহিনী) এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সঞ্জয় দেবনাথের দোকানে আগুন লাগার আনুমানিক এক থেকে দেড় ঘন্টা পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দোকান মালিক সঞ্জয় দেবনাথ বলেন আগুন লাগার খবর যখন আমি পাই তখন আমি ঢাকার লঞ্চে ছিলাম, বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্য লঞ্চ ছাড়ার ৩০ মিনিট পরে আমাকে আগুন লাগার খবর জানানো হয়।

সঞ্জয় দেবনাথ আরও বলেন আগুন লাগায় তার দোকান থেকে বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং দোকান রক্ষার্থে ফায়ার সার্ভিসের পানি দেওয়ায় অবশিষ্ট মাল ভিজে নষ্ট হয়ে বিক্রির অযোগ্য হয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩৫ লক্ষ টাকার মালামালরে ক্ষতি হয় বলে সঞ্জয় দেবনাথ জানিয়েছেন।