বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

মকবুল হোসেন কলেজে ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা ।। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ রাজধানীর মোহাম্মদপুর রোডস্থ আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে “আগামীর বাংলাদেশ তুমি কেমন দেখতে চাও” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে উক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা ইয়াসমিন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো: রাজীব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়মন ইসলাম বাবলু বলেন, জুলাই গনঅভ্যুত্থানের পর আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও সহযোগিতায় পাশে থাকবে ছাত্রদল।

এসময় বিগত স্বৈরাচার শাসনামলে কলেজ ছাত্রলীগের অপ-রাজনীতির ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে আদর্শের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।