বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান,দুই জেলের কারাদণ্ড

মো: রাকিবুল হাসান,দুমকী,পটুয়াখালী।। মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামে এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।