বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে প্রকৃত মালিক মোঃ মহিউদ্দিন খান শাওনকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি হস্তান্তর করেন এস আই সাইদুল ইসলাম।

থানাসূত্রে জানাগেছে,বিগত ১৭ সেপ্টেম্বর দুপুরে বরিশাল নগরীর রুপাতলী বাসটার্মিনাল থেকে মোঃ মহিউদ্দিন খান শাওন খান এর আইফোন ১৫ মোবাইল ফোনটি হারিয়ে যায়।পরে তিনি থানায় জিডি করলে ২১ দিন পরে গতকাল ৮ অক্টোবর কোতয়ালী থানা পুলিশ ঢাকা বসুন্ধরা মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিক মহিউদ্দিন শাওন খান বলেন,শত চেষ্টার পরে কোতয়ালি থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়েছি।আমি কোতয়ালি থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, সাধারন মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সবসময় আমরা সচেষ্ট থাকি।প্রতিনিয়তই হারিয়ে যাওয়া মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেই।আমাদের এ উদ্ধার অভিযান চলমান থাকবে।