বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪৩
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

পটুয়াখালীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোঃ রাকিবুল হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি ।। গোসল করতে নেমে ডুবে নিখোঁজ আলীফ(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮অক্টোবর)রাত ৮ টার দিকে দুমকীর মুরাদিয়ার বটতলা এলাকার লোহালিয়া নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। আলীফ বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম আকনের ছেলে।

জানাগেছে,পটুয়াখালী সদর উপজেলার বদরপুর খালা বাড়িতে বেড়াতে এসে গত ৬ অক্টোবর সোমবার দুপুরে পাশ্ববর্তী নদীতে চার পাঁচজন শিশু গোসল করতে নামলে আলীফ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। বুধবার বিকেলে দুমকীর মুরাদিয়ার বটতলা এলাকায় ভাসমান শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যার দিকে দুমকী পুলিশের সহায়তায় পটুয়াখালী নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। নিখোঁজ শিশুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল আসেন এবং সনাক্ত করেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মো. রফিকুল ইসলাম জনান, নৌ পুলিশের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনরা এসেছেন। এ বিষয়ে দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।