বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

দুমকিতে শহীদ জিয়াউর রহমান সড়কের নামফলক রহস্যজনকভাবে উধাও

মো: রাকিবুল হাসান,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি ।।পটুয়াখালীর দুমকিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সড়কের নামফলকটি রাতের আঁধারে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, তৎকালীন ২০০৩ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপহার হিসেবে দেওয়া এম্বুলেন্সের চালক মো: আলম- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের বাড়ির প্রবেশপথে “শহীদ জিয়াউর রহমান সড়ক” নামে একটি নামফলক স্থাপন করেন।

কিন্তু হঠাৎ এক রাতে দুর্বৃত্তরা রহস্যজনকভাবে সেই নামফলকটি তুলে নিয়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও জিয়াউর রহমানের আদর্শের অনুসারী মো: মনিরুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। পুরো উপজেলায় এই নামে অন্য কোনো সড়ক নেই। আমরা চাই দ্রুত নামফলকটি পুনঃস্থাপন করা হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”

এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সচেতন মহল ঘটনাটির সঠিক তদন্ত দাবি করেছেন।