শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মোংলা থেকে ২৮০ কি.মি. দূরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ডেক্সরিপোর্ট:অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার বেলা ১২টায় মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮০ কি.মি. দূরে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৩১৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এই দুটি বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি ২৪ এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ শনিবার সন্ধ্যা নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে।

অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আজ দুপুর থেকে দমকা/ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে ৭৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।