সোমবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের কণ্ঠভোটে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটিতে আরিফ হোসাইন সভাপতি এবং মো. আবু উবাইদা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এক বছর মেয়াদি কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন—সহসভাপতি নওরিন নূর তিষা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক সিয়াম এবং গ্রন্থাগার সম্পাদক শিমু আক্তার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের জীবন ও তাহসিন সারা।