সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৪
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

হাফ ভাড়া নিয়ে সংঘর্ষের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বাস শ্রমিক-শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে সংঘর্ষের জেরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানীসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়। ঘটনার সময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহীনি উপস্থিত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, বিএম কলেজের দুই শিক্ষার্থী মুলাদী থেকে বরিশালে আসার পথে শিক্ষার্থী পরিচয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তা নিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

শিক্ষার্থীদের অভিযোগ, হাফ ভাড়া দেয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচারণ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে তাদের ওপর হামলাও করা হয়।

বাস মালিকরা দাবি করেছেন, সংঘর্ষে প্রায় দুইশত বাস ভাঙচুর করা হয়েছে। ক্ষতি হয়েছে তিন কোটি টাকা। এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। অপরদিকে, বেলা ১১ টায় এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম বলেন,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।