সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,দেশের আইনশৃংখলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় হোক, তা কার্যকর হবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিন প্রমুখ।