শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু সহ ৯ নেতাকর্মীর স্থগিতাদেশ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট ।। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল জেলার বিভিন্ন ইউনিটের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২২ নভেম্বর ২০২৫, বুধবার এ আদেশ কার্যকর করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— গত ০৮ এপ্রিল ২০২৫ তারিখে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ–সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং বরিশাল মহানগর ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ জাহিদ-কে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত নেতাকর্মীদের আবেদন এবং পর্যালোচনান্তে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।