মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নৌযান চলাচল স্বাভাবিক, সদরঘাটে যাত্রীদের ভিড়

ডেক্সরিপোর্ট:ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকালে ঢাকার সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বরিশাল ও চাঁদপুরগামী লঞ্চগুলো পন্টুনে ভিড়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচলে বিধিনিষেধ তুলে নেয়া হয়। তবে তাদের এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর ছোট ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

জানা যায়, তিন দিন পর নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় সকালে সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বরিশাল ও চাঁদপুরগামী লঞ্চগুলো পন্টুনে ভিড়েছে। সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

অন্যদিকে রোববার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়াঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে। শান্ত রয়েছে পদ্মার মাওয়া-জাজিরা অংশ। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও ফেরি চলাচল করছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সারা দেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।