সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৪৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঘূর্ণিঝড় বুলবুল ভোলায় দুই শতাধিক ঘর বিধবস্ত, ট্রলার ডুবি নিখোজ ৫ জেলে

কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ২ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এছাড়া ঝড়ের কবলে পড়ে মেঘনায় একটি মাছ ধরার ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (০৯ নভেম্বর) রাত থেকে রোববার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত কয়েক দফা ঝড়ে লালমোহন ও চরফ্যাশন উপজেলায় এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- লালমোহন উপজেলার গজারিয়া ও চর পেয়ারী মোহন এবং চরফ্যাশন উপজেলার এওয়াজপুর, নজরুল নগর, ওসমান গঞ্জ ও কলমি।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হোসেন রুমি জানান, ঝড়ে উপজেলার দুটি ইউনিয়নে ১৭টি ঘর সম্পূর্ণ এবং ২০টি ঘর আশিংক বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

অপরদিকে, চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ রুহুল আমিন জানান, ঝড়ে উপজেলার চারটি ইউনিয়নের শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়াও আব্দুলপুর ইউনিয়নের একটি ট্রলার সদরের ইলিশা পয়েন্টে ডুবে গেছে। এতে পাঁচজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, সকাল থেকেই সমগ্র জেলার উপর দিয়ে ঝড় ও ভারী বর্ষণ বয়ে যাচ্ছে। এতে বাঁধের নিচু এলাকা প্লাবিত হয়েছে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিসের অবজারবার মাহাবুব রহমান জানান, বুলবুল অনেক দুর্বল হয়ে গেছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। সকালে ১০ নম্বর বিপদ সংকেত নামিয়ে ভোলায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ভারী বর্ষণ হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজে যেতে পারছেনা দিন মজুরেরা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।