বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

২ ডিসেম্বর বরিশালে স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর বেলসপার্ক ময়দানে বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেছেন ইসলামী ও সমমনা ৮ রাজনিতক দলের নেতৃবৃন্দ।

রোববার বিকেলে আট দলের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বেলসপার্ক মাঠে যান। তারা স্টাইজ, প্যান্ডেল, মাইক স্পট, মিডিয়া স্পট, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়ে পুঙ্খানুপঙ্খ খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হেকিম, সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগররের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে হবে স্মরণকালের বৃহৎ লোকসমাগম। প্রত্যেক দলের কর্মী সমর্থকরাই এটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তাই মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া এই সমাবেশ থেকে দেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিবেন নেতৃবৃন্দ।