রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ২৪ জেলেসহ ট্রলারডুবি, ১জনের লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা:ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে ভোলার মেঘনায় ২৪ জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জনের লাশ ও ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ জেলে। কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

রোববার দুপুর পৌনে ১টার দিকে ভোলার রাজাপুর সংলগ্ন মেঘনা নদীতে ২৪ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১০ জন বিভিন্নস্থানে সাঁতরিয়ে উঠতে পারলেও ১৪ জন নিখোঁজ ছিল। পরে সন্ধ্যা ৭টায় কোস্টগার্ডের ডুবুরি দল এক জেলের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থলে ছুটে যান। এ সময় উদ্ধার হওয়া ১০ জনকে ভোলা সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

ডুবে যাওয়া ট্রলারের মালিক ভোলার চরফ্যাশনের তোফায়েল মাঝি চাঁদপুরে মাছ বিক্রি শেষে ২১ জেলে ও ৩ জন মেহমানসহ ভোলার চরফ্যাশনের উদ্দেশে সকালে রওনা দেন। ঘটনাস্থলে এসে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীসহ পুলিশ সদস্যরা অভিযান চালাচ্ছে।