শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উলিপুরে আরিফুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে আরিফুল ইসলাম আসিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের জনগনের ব্যানের ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম, বাসদ নেতা সাঈদ আখতার আমীন, সমাজকর্মী আলমগীর হোসেন, ব্যবসায়ী তারা মিয়া, এলাকাবাসী শামীউল ইসলাম শামীম, রতন সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নিরীহ ছেলে আসিফকে যারা গলা কেটে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

উলে­খ্য, গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের একটি কলাবাগানে আরিফুল ইসলাম আসিফ (২০) যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় জনৈক হেলাল উদ্দিনের বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থেকে মিতালী কারখানায় চাকরি করতো। দুই মাস পূর্বে নিহত আরিফুল ওই কারখানায় চাকরী নেন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ তাকে অক্টোবর মাসের বেতন পরিশোধ করেন। বেতন নিয়ে কারখানা থেকে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। পরদিন শুক্রবার সকালে স্থানীয় কড়াইতলা কলাবাগানের শ্রমিকরা কাজ করতে এসে বাগানের পাশে রক্ত দেখতে পান। পরে পাশের একটি কূপে কলাপাতার নিচে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। নিহত আরিফুরের বাড়ী কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের রামদাস ধনিরাম সরদারপাড়া গ্রামে। কৃষক পরিবারে জন্ম নেয়া নিহত আরিফুল ইসলাম তিন ভাই বোনের মধ্যে সকলের ছোট ছিলেন। তিনি ২০১৯ সালে উলিপুর এমএ মতিন কারিগরী ও কৃষি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। শনিবার (০৯ নভেম্বর) রাতে জানাযা শেষে এলাকার কবরস্থানে আসিফকে দাফন করা হয়।