মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশালে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী আহত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদের নেতৃত্বে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে বসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জামায়াত কর্মীর নাম জাহের হোসেন (৪০)। তিনি ২৯ নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে ও কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ জামায়াতের ইউনিট সভাপতি। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে।

হামলায় নেতৃত্ব দিয়েছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ, আব্দুল জলিল, মহিউদ্দিন, রানা সহ আরো ৮/১০ জন। তারা জাহের হোসেনকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

ভুক্তভোগী জাহের হোসেন সাংবাদিকদের জানান, কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাইজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ এর অটোচালক হারুন বাকিতে ঔষধ নেয়।

বাকিতে ঔষধ নেওয়ার দীর্ঘদিন হয়ে গেলও হারুন তা পরিশোধ করে না। এ নিয়ে গতকাল ঔষধ দোকানের মালিক পলাশ ও হারুনের কথা কাটাকাটি হলে পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে।

এ নিয়ে আজ সকালে হোবা ট্রেডার্সে বসে সাবেক কাউন্সিলর শহিদ সহ তার লোকজন নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সাথে এ বিষয়ে আলাপ করে। তখন উপস্থিত ব্যবসায়ী জাহের হোসেন বলের, হারুন বাকি খেয়ে টাকা দেয় না। উভয়ের দোষ আছে, ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো। এই কথার জেরে জাহেরকে জামাতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।