সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কুড়িগ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)’র কমিটি গঠন

মো:মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী প্রতিনিধিঃকুড়িগ্রামে মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি আবু জাফর সোহেল রানাকে সভাপতি ও এস টিভি বাংলার জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরশহরের দাদা মোড় সংলগ্ন আলমাস কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিএমএসএফথর কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আতিকুর রহমান রানার সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু,জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ্ জাহান আলী।

সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের এ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নুর আলম,কালের কন্ঠের ও ইন্ডিপেনডেন্ট টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক,বাংলাদেশ বেতার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন আহম্মেদ,সাংবাদিক লাইলী আক্তার,রফিকুল ইসলাম,সাওরাত হোসেন সোহেল,যুগের খবর পত্রিকার সম্পাদক এস এম নুরুল আমিন সরকার প্রমুখ।

সম্মেলন উপলক্ষে ৬জন অতিথি ও জেলার যমুনা টিভির প্রতিনিধি নাজমুল,ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আব্দুল খালেক ফারুক,বাংলাদেশ বেতার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন আহম্মেদ,সাংবাদিক লাইলী আক্তারসহ ১২জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় আরও উপস্হিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া মিঞা, দি নিউজের জেলা প্রতিনিধি রতিকান্ত রায়, দি নিউজের ফুলবাড়ী প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ, দৈনিক সমাজের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃআজিজুল হক নাজমুল প্রমুখ।