শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দুমকীর ইউপি চেয়ারম্যান গাজীপুর থেকে আটক

মো: রাকিবুল হাসান,দুমকী,পটুয়াখালী ।। দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর ৪টায় ঢাকার গাজীপুরের কাশিমপুর তার ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়।

তার ছেলে জিহাদ সিকদার বলেন,বাবা অসুস্হ তাই আমার বাসায় থেকে ডাক্তার দেখাতেন,আজ ভোর রাতে গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ পটুয়াখালী দুমকী উপজেলার বিএনপির অফিস ভাঙ্গার একটি মামলায় তাকে আটক করা হয়। আজ বিকেলে গাজীপুর কোর্টে তাকে প্রেরন করে জেল হাজতে দেওয়া হয়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সেলিম উদ্দিন এ প্রতিবেদক’কে” বলেন, আটকের বিষয়ে আমাদের দুমকী থানায় এখনো কিছু জানানো হয়নি।