শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

দুমকিতে পানির স্তর কমে যাওয়ায় তীব্র সংকটে মানুষ

মো:রাকিবুল হাসান,দুমকী পটুয়াখালী সংবাদদাতা ।। পটুয়াখালী জেলার দুমকীতে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে হস্তচালিত গভীর নলকুপের পানির স্তর কমে যাওয়ায় ভোগান্তীতে দুমকীর জনসাধারণ। দীর্ঘ ২বছর ধরে শুকনা মৌসুমে গভীর নলকুপের পানি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী।

সরেজমিনে ঘুড়ে দেখা যায় পাংগাশিয়া ইউনিয়নের আলগীসহ কয়েকটি গ্রাম, লেবুখালী ইউনিয়নের লেবুখালীসহ উত্তর এলাকা, আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়াসহ পশ্চিম এলাকা, শ্রীরামপুর ইউনিয়নের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শস্থ দুমকী, শ্রীরামপুর, উত্তর দুমকী এলাকায় দীর্ঘ ২ বছর ধরে শুকনা মৌসুমে হস্তচালিত গভীর নলকুপে পানির সমস্যা দেখা দিয়েছে।

এসব এলাকার ভুক্তভোগী জনসাধারণ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এসে অভিযোগ জানালে অফিস কর্তৃপক্ষের লোকজন গিয়ে দেখে পানির স্তর নিচে চলে যাওয়ার কারণে গভীর নলকুপ থেকে পানি উঠছে না।
ভুক্তভোগী মোঃ শাহজাহান খান বলেন শুকনা মৌসুমে এলাকার খালগুলো শুকিয়ে যাওয়ায় পানি থাকছে না অন্যদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শস্থ পীরতলা জামলা ও আংগারিয়া খালটিতে ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় পানি চলাচল ব্যাহত ও খালের পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় জনসাধারণ অন্যান্য কাজেও পানি ব্যবহার করতে পারছে না। শুকনা মৌসুমে টিউবয়ের পানির অভাবে অনেকে ব্যবহার অনুপযোগী পানি ব্যবহার করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে। অধ্যক্ষ মোঃ জামাল হোসেন জানান শুকনা মৌসুম আসলেই কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী পানির সমস্যা সমাধানের জন্য পার্শবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতে হচ্ছে।পশ্চিম আংগারিয়ার রিনা বেগম বলেন গভীর নলকুপ বসিয়েও শুকনা মৌসুম শুরু হলেই পানি পাওয়া যায় না।

“সকাল সংবাদের” অনুসন্ধানে খুজে পাওয়া যায় এসব এলাকায় বিগত দিনে ৮শত ১হাজার ফুট গভীরে টিউবয়েল বসানো হয়েছে। কিন্তু ২বছর পূর্বে বরিশাল ক্যান্টনমেন্ট এলাকায় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রডাক্টশন টিউবয়েল স্থাপনের কারণে পানির গভীরতার স্তর নিচে নেমে যাওয়ায় শুকনা মৌসুমে ভুক্তভোগী এলাকায় পানি সঠিকভাবে পাচ্ছে না। দুমকী উপজেলায় সরকারিভাবে ১৫৩০টি টিউবয়েল এবং বেসরকারিভাবে এক হাজার টিউবয়েল বসানো হয়েছে বলে সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে। এ ছাড়াও এলাকাবাসী ব্যক্তিগত খরচে নিজ নিজ বাসায় টিউবয়েল স্থাপনসহ মটার ব্যবহার করেও পানি উত্তোলন করতে পারছে না।
বেসরকারি সংস্থার উপজেলার সভাপতি ও পিএসএস এর পরিচালক হোসাইন আহম্মদ কবির হাওলাদার বলেন, জনগনের সুবিধার্থে সমাজসেবামূলক কাজের লক্ষে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তারের কাছে জানতে চাইলে তিনি “সকাল সংবাদ’কে” এ প্রতিবেদক’কে জানান, ইতোমধ্যে ভবিষ্যতে হস্তচালিত নলকুপের পরিবর্তে সাবমারসিবল পাম্প বসানোর জন্য এলাকাবাসীর স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হয়েছে।