শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

মো:রাকিবুল হাসান,দুমকী,পটুয়াখালী ।। পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রীজ,পীরতলা বাজার, জলিশা,আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীন ব্যাংক সড়ক এলাকায় অন্তত ৩০ জনের অধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছে একটি কুকুর।

আহতরা হলেন, আব্দুল্লাহ(১৯),তানিয়া(৩)উজ্জ্বল( ২৫),ইউসুফ(৩২),মাহিনুর বেগম(৩৮), মফিজুর রহমান(৭০),তানিয়া(২৮),জব্বার ঘরামী(৬০), রিমা(২০), মনোয়ারা বেগম (৫৫),ফরিদা বেগম(৫০),বশির(২০), জব্বার ঘরামী(৬০) ও আঃ লতিফ খান(৯৫)। বাকীরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে কুকুরটি দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে  শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। এতটাই হিংস্র সামনে যাকে পেয়েছে তাঁকেই কামড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার এ প্রতিবেদক’কে জানান, আমরা পবিপ্রবি আনসার  ও উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়েছি।

দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নাই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনরা ভ্যাকসিন সংগ্রহ করছেন। আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রানীসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে কুকুরটি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।