বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ফুলবাড়ীতে যুবলীগ এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো:মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি:ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামীলী যুবলীগ এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

সংগঠনটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এরপর একটি বর্ণ্যাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিকাল ৪ টায় শহীদ মিনার চত্বরে শুরু হয় আলোচনা সভা। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো:আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন,ত্রাণ বিষয়ক সম্পাদক বোস্তামী আলম লায়ন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ