শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে ৭ দফা দাবীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচী পালিত

ডেস্ক রিপোর্ট ।। ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বরিশাল নগরীর ভাটারখাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

এ সময় বিক্ষোভে অংশ নেয়া কর্মচারীরা বলেন,বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটি কর্তৃক আয়োজিত ৯ম পে-স্কেলের দাবীতে ১-৩ ফেব্রুয়ারী সকাল ৯-১১টা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী চলছে।

তারই ধারাবাহিকতায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলায় কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীগণ একত্মতা পোষণ করে বিক্ষোভ কর্মসূচী পালন করছি।

বিক্ষোভ কারী কর্মচারীরা আরো বলেন,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবী পে-স্কেল বাস্তবায়ন করা। সেইলক্ষ্যে গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম-পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা জোর দাবী জানাই। ২০১৫ সালের পে-স্কেলের বেতন দিয়ে সরকারি কর্মচারীগণ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কিন্তু সরকারের নিতিনির্ধারকগণ কোন ভাবেই এটাকে আমলে আনছেন না। তাই আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা পে-স্কেল নিয়ে টালবাহানা না করে অনতিবিলম্বে ৯ম-পে স্কেলের গেজেট বাস্তবায়ন করে জানুয়ারী-২০২৬ হতে বেতন কাঠামো তৈরী করার জন্য জোর দাবি জানাচ্ছি।