বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

চড়বয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী(উপজেলা)সংবাদদাতা: দুমকি উপজেলার ঐতিহ্যবাহী চড়বয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চড়বয়ড়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসাইন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রবিউল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ হারুন অল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আসাদুজ্জামান ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: রাকিবুল হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোসা: নাসিমা বেগম, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম খান, গৌতম চন্দ্র হালদার, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম মৃধা, সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠার প্রদর্শনী স্টল স্থাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।