বৃহস্পতিবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কাজিরহাটে সমর্থকদের ওপর হামলার প্রতিবাদের দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সমর্থকদের ওপর বার বার হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রার্থীর প্রধান এজেন্ট সৈয়দ গুলজার আলম।

১০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল তিনটায় বরিশাল প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে দৈনিক সংগ্রামের ব্যুরোচিফ শাহে আলম, নির্বাচনী মিডিয়া কমিটির সমন্বয়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ, সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

সৈয়দ গুলজার আলম তার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণার শেষ দিন (০৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বেে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলকুঠি মাদরাসা এলাকায় প্রচারণা করছিল। তখন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাদেরকে বাধা দেয়। এ নিয়ে জামায়াত নেতা-কর্মীরা প্রতিবাদ করলে পাশে বিএনপি অফিসের মধ্য থেকে লাঠিসোটা এনে তাদের উপরে বেধরক হামলা চালায় বিএনপি কর্মীরা। হামলায় নেতৃত্ব দেয় মোফাজ্জেল দেওয়ান, মোহাম্মদ আলী, আয়নাল মাঝি, আনোয়ার হাওলাদার সহ আরো ২৫/৩০ জন। বিএনপির নেতা-কর্মীরা জামায়াতের নেতা-কর্মীদের সাথে থাকা ১২টি মোটরসাইকেল ভাংচুর করে খালে ফেলে দেয় এবং একটি মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়। এ সময় লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে গুরুতর আহত হয় এবং এক জনের পা ভেঙ্গে যায়। আহত কয়েকজন পাশের চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালায়। এক পর্যায়ে জামায়াত নেতা-কর্মীরা সেনাবাহিনী ফোন দিলে সেনা বাহিনী এসে তাদেরকে উদ্ধার করেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকি ৫জনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও গত ২ ফেব্রুয়ারী হামলাকারী মোহাম্মদ আলী সহ ধানের শীষের কর্মী বেলাল দাই, নাসির মৃধা, দুলাল খান, জুলহাস সিকদার, মফিজ হাওলাদার, শহিদ বিশ্বাস, মুনছুর মিয়া, মনির দেওয়ান, আল আমিন খান, নূরুল ইসলাম, মোজাম হাওলাদার, আলাউদ্দিন আলী রানা, নাসির উজ্জ্বলসহ তাদের ১৫/২০ জন সন্ত্রাসীরা আমাদের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছিল। সে ঘটনায় তখন কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্ত পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় পুনরায় এই হামলার ঘটনা ঘটলো।
সৈয়দ গুলজার আরো বলেন, এসব ঘটনায় বার বার লিখিত অভিযোগ দিয়েও আমরা কোন প্রতিকার পাইনি। উল্টো আমাদের ধানের শীষের নেতাকর্মীরা আমাদের সমর্থকরেদকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এহেন কাজ নিশ্চিতরুপে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।