রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৪
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নড়াইলে বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সদর হাসপাতাল ক্যাম্পাস

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:প্রবল ঘ‚র্ণিঝড় বুলবুলের আঘাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু সদরে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘ‚র্ণিঝড় বুলবুলের ঝড়-বৃষ্টিতে নড়াইল সদর হাসপাতাল ক্যাম্পাস চলাচল অযোগ্য হয়ে পড়েছে। তবে হাসপাতালের এ দৃশ্য নতুন কিছু নয়।

প্রবল বেগে বয়ে যাওয়া ওই ঝড়ে জেলার প‚র্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের অসংখ্য গাছপালা ও বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সাথে এসব এলাকায় সদ্য বোনা প্রায় ৬ হাজার একর জমির রবি ফসল সম্প‚র্ণ বিনষ্ট হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঘ‚র্ণিঝড় বুলবুল উপজেলার, নড়াইলের কালিয়া পৌরসভা, সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, পহরডাঙ্গা, জয়নগর ও খাশিয়ালসহ আশপাশের ইউনিয়নগুলো অতিক্রম করে। ঘণ্টাব্যাপী স্থায়ী এ ঘ‚র্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে উপজেলা জুড়ে থাকা বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো নাজমুল হুদা বলেন, ‘প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঘ‚র্ণিঝড়ের কারণে বিধ্বস্ত জনপদের ক্ষয়-ক্ষতির পরিমান নিরূপণের জন্য কাজ করছেন।’ অফিস স‚ত্রে জানা গেছে, সামন্যতম বৃষ্টি হলে এ সদর হাসপাতল ক্যাম্পস চলাচল অযোগ্য হয়ে পড়ে। নড়াইল সদর হাসপাতালের চারিদিকে নির্মিত হয়েছে এ ড্রেন। কিন্তু পানি নিষ্কাশনের কোন লিংক বা পয়েন্ট আমাদের চোখে পড়েনি। এছাড়া ড্রেনের পানি নিষ্কাশনের জন্য নেই কোন আউটলেট ব্যবস্থা। এদিকে সচেতন মহলের অভিমত অপরিকল্পিত নির্মাণ ও সংস্কার জনদ‚ভোর্গ বাড়াচ্ছে এবং সরকারের অর্থ অপচয় হচ্ছে।