মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে সোয়া ১ লাখ টাকা

ডেক্সরিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবার সোয়া এক লাখ টাকা করে পাবে। এর মধ্যে এক লাখ টাকা দেবে বাংলাদেশ রেলওয়ে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন দেবে ২৫ হাজার টাকা।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেওয়া হবে। আর আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তুর্ণা নিশিতা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে শতাধিক নারী-পুরুষ আহত হন। প্রশাসনের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন শতাধিক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।