বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৭
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

কুড়িগ্রামে শুরু হলো মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে শুরু হলো মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। সোমবার ১১ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় শহরের বিজয়স্তম্ভ সংলগ্ন মাঠে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। কুড়িগ্রামের স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাইরে থেকে আসা বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও অংশ নিচ্ছেন মাসব্যাপী এই মেলায়। মেলায় থাকছে ৪০টির অধিক স্টল। এসব স্টলে প্রাধান্য পাচ্ছে দেশীয় কুটির শিল্পগুলো। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন রাইডস।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম), কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

মাসব্যাপী এই মেলায় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে এজন্য সিসি ক্যামেরা সহ নিজস্ব সেচ্ছাসেবকের ব্যবস্থা করেছেন আয়োজক কমিটি। আয়োজক কমিটির সমন্বয়ক আতাউর রহমান বিপ্লব জানান, প্রতিবছর কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা হয়ে থাকে, তবে এ বছর আমরা কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজনে মেলাটি শুরু করছি, আশা করি কুড়িগ্রামবাসী হাতের কাছেই তাদের পছন্দমত পণ্য সামগ্রী এখানে কিনতে পারবে”।

রংপুর থেকে আসা এক বস্ত্র ব্যবসায়ী বলেন, আমরা এর আগে লালমনিরহাটে মাসব্যাপী মেলা শেষ করেছি, সেখানে জাকঁজমকভাবে ব্যবসা করেছি, আশা করি আপনাদের কুড়িগ্রামেও ব্যবসা ভালো হবে।

আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে মাসব্যাপী এই মেলা।