বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

কালিগঞ্জে সংগ্রাম পরিবহনের ধাক্কায় টলি চালক নিহত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ:সাতক্ষীরা থেকে ছেড়ে আসে সংগ্রাম পরিবহনের ধাক্কায় সজিবুল ইসলাম (১৮) নামক ১ টলি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।

বুধবার বিকাল ৫টার সময় কালিগঞ্জ শ্যামনগর মহসড়কে পিরোজপুর নামক স্থানে এ সংঘঘের ঘটনা ঘটে। নিহত টলি চালক সজিবুল ইসলাম সাতক্ষীরা জেলার সদর থানার ভোমরা নৌবাককাটি গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

দূর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহত সজিবুল ইসলাম উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাঃ সুকান্ত বিশ্বাস তাকে মৃত বলে ঘোষনা করেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাযায় সাতক্ষীরা ছেড়ে আসা ঢাকা মেট্টো-ব-১৪-৬১৫৯ নম্বর সংগ্রাম পরিবহন শ্যামনগর অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে টলি বোঝাই কাঠ নিয়ে আসার সময় পরিবহনের ধাক্কায় চালক সজিবুল ইসলাম নিহত হয়। ঘূনিঝড় বুলবুলির আঘাতে রাস্তায় পড়ে থাকা গাছ জেলা পরিষদের দায়িত্বে গাছ নিয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। এ রিপোট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছিল। পরিবারের একমাত্র উপার্জনকারী সজিবুল নিহত হওয়ায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।