শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০২
শিরোনাম :
মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ!

ডেস্করিপোর্ট ।। বরিশালের মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতামূলক ব্যানার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শায়লা শারমিন মিম্মুর ছেলে তামিম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেন (২২) মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে কলেজের তৃতীয় তলার বারান্দায় টাঙানো ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতামূলক ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। ব্যানারটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্যের ছবি সংযুক্ত ছিল।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমন হোসেনের অভিযোগ, তামিম হোসেন তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে নিয়ে জোরপূর্বক ব্যানারটি সরিয়ে অন্যত্র লুকিয়ে রাখেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ব্যানারটি টাঙানো হয়েছিল, যা একটি ইতিবাচক উদ্যোগ। গত ১০ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শায়লা শারমিন মিম্মুর ছেলে তামিম ব্যানারটি নামিয়ে রাখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁরা বিষয়টি তাঁকে অবহিত করেন। এ নিয়ে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। পরবর্তীতে শায়লা শারমিন মিম্মু ও তাঁর ছেলে কলেজে এসে ব্যানারটি পুনরায় টাঙিয়ে দেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সদস্য ফাহাদ তালুকদার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি সংবলিত ব্যানার কীভাবে নামিয়ে রাখা হয়, তা বোধগম্য নয়। এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল। বিষয়টি তাঁরা কলেজের অধ্যক্ষকে জানিয়েছেন এবং পরে ব্যানারটি পুনরায় টাঙানো হয়েছে বলে জানতে পেরেছেন। কেন ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছিল, তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগকারী ইমন হোসেন দাবি করেন, বিষয়টি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও প্রথমে সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। এ ঘটনার বিষয়ে কলেজের শিক্ষার্থী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী অবগত রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এদিকে অভিযুক্ত তামিম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একই বিষয়ে বক্তব্য জানতে মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়াতুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে ব্যানারটি যাঁরা নামিয়েছিলেন, তাঁরাই পুনরায় টাঙিয়ে দিয়েছেন বলে শুনেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।