রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাঁচতে চায় রাবি শিক্ষার্থী রাজু

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু। স্বপ্ন বাস্তবায়নের জন্য মেধা আর পরিশ্রম দিয়ে লড়াই করে আসছিল সে। বুধবার (৪ ডিসেম্বর) থেকে রাজু’র দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যেই হঠাৎ করে প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে এখন বাঁচার জন্য লড়াই করছে সে।

রাজুর বন্ধুরা জানায়, রাজু মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত নয়টার দিকে অত্যাধিক মাত্রায় রক্তবমি করতে শুরু করে। দেখতে পেয়ে তাকে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন তারা। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় রাজু (ক্রনিক লিভার ডিজিজ-ঈখউ) এ আক্রান্ত। যা তার অগোচরেই সুপ্ত অবস্থায় ছিল।

চিকিৎসকরা জানান, দীর্ঘদিন যাবৎ সে জন্ডিসের সমস্যায় ভুগছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে রাজুর সম্পূর্ণ লিভার নষ্ট হয়ে গেছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করার জন্য ৭২ ঘন্টায় ১৮ টি ইনজেকশন প্রেসক্রিপশন করা হয়েছে, যার প্রতিটির মূল্য ৪০০০ টাকা। রাজু’র চিকিৎসার প্রাথমিক খরচ তার সহপাঠীরা মিলে যুগিয়েছে।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, রাজু’র জীবন যদি কোনভাবে বাঁচানো যায়, আমরা শেষ পর্যন্ত ওর পাশে থাকবো। আমাদের বিভাগের কোন শিক্ষার্থী এর আগেও অসুস্থ হলে বিভাগ পাশে থেকেছে। রাজু’র বিষয়টি যেহেতু বেশি সেনসেটিভ আমরা অবশ্যই পাশে থাকবো।

জানতে চাইলে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম মাহবুবুর রহমান বলেন, আমি আমার সহকর্মী ফজলুল হক এবং খাইরুল ইসলামসহ রাজুকে দেখতে গিয়েছিলাম। অবস্থা আশঙ্কাজনক তবে ডাক্তাররা বলেছেন সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি ওর পরিবারের সাথে কথা বলেছি। রাজু’র বাবা নেই ওর মা আর ওর ভাই এসেছে। তাকে বাঁচাতে আমার ছেলেমেয়েরা অলরেডি ফান্ড কালেকশন শুরু করেছে। আমি ওদের ধন্যবাদ জানাই। রাজু’র চিকিৎসার জন্য বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রাজু’র স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেশের দয়াশীল এবং বিত্তবানদের সাহায্যের আবেদন জানিয়েছে ওর পরিবার। বিকাশ (০১৭৫৩৩৭৩৭২৩), রকেট (০১৬১৮৬২২৫০৭) ও ব্যাংক একাউন্টের (২৩৮.১৫১.১২১৯৩৫, আল ইশাক রেজা অনিক, ডাচবাংলা ব্যাংক) মাধ্যমে তাকে সহযোগিতা করা যাবে।