মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:২২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ২০ মন জাটকা সহ ট্রলার জব্দ

ভোলা প্রতিনিধি ভোলার চরফ্যাসন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০মন জাটকা মাছ সহ একটি ট্রলার ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড।

বৃহস্পতিবার(৫ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেঁতুলিয়া নদীর উড়াব খালী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
চরমানিকা কোষ্টগার্ড ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার বলেন, বৃহস্পতিবার তেঁতুলিয়া নদীর উপাস খালী এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্রলার সহ ২০ মন জাটকা ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার মারুফ হোসেন মিনালের উপস্থিতে চর কচ্ছপিয়া ৮ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকতার উপস্থিতিতে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ট্রলারটির অর্থদন্ড দিবেন বলে মৎস্য কর্মকতা জানান।