মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে ১ জনকে ১ বছরের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট বরিশালে মোবাইল কোর্ট অভিযানে কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে এক জনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় সাহেবের চর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন।

এসময় অভিযান চালিয়ে নিজ ঘরে বসে গোপনে কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে মোঃ জুয়েল খান (২৬) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছে ১ লক্ষ ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২)(খ) ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-৮ সদস্যরা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।