সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

বরিশালে ই- নামজারি বিষয়ক বিভাগীয় সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালে ই- নামজারি বিষয়ক বিভাগীয় সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬(ডিসেম্বর)সকাল ১০টায় নগরীর বিডিএস মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,ভূমি মন্ত্রনালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী।বিশেষ অতিথি ছিলেন,ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (আইন) আলাল মাহমুদ,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এম ডি আব্দুস সালাম , ভূমি সংস্কার বোর্ডের উপ সচিব রেজাউল কবির,বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন,বরিশাল বিভাগীয় কমিশনার মো: ইয়ামিন চেীধুরী।

কর্মশালায় বক্তারা বলেন,ভূমি ব্যাবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্য আজকের আমাদের এ আয়োজন।ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ভূমি মন্ত্রনালয়কে জনগনের সামনে সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে।জনগনের দুর্ভোগ লাঘব করে তাদের কাংক্ষিত সেবা নিশ্চিত করার জন্যই ই- নামজারির ব্যাবস্থা করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে ই- সেবা চালু করা হলেও নানা জটিলতার কারনে ভূমি মন্ত্রনালয়ে এখন পর্যন্ত ই- সেবা চালু করা সম্ভব হয়নি।মূলত ভূমি ব্যাবস্থাপনাকে স্বচ্ছতার সাথে জনগনের সামনে উপস্থাপন করে সহজ ভাবে সেবা দান করাটাই আমাদের কাম্য।

কর্মশালায় বরিশাল বিভাগের সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ভূমি কর্মকর্তা,সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।