শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চিলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় পতাকা ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী।

প্রথম অধিবেশনে চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, সহ-সভাপতি মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এর সভাপতিত্বে কাউন্সিলারদের কন্ঠভোটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুনরায় চিলমারী উপজেলা শাখার সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুছ সরকার নির্বাচিত হন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।