মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৩৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

আমরা চাই বরিশাল নগরী হবে মাদক মুক্ত সুন্দর সুশৃঙ্খল একটি নগরী: ডিসি ট্রাফিক, খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের পলাশপুর এলাকায় রায়তা পিকনিক স্পটে মাদক বিরোধী নাইট ক্রিকেট প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮ টায় রায়তা পিকনিক স্পট ও লাইফ সং দলের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি টুর্নামেন্ট এ প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ – পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম।

রায়তা পিকনিক স্পট দল,লাইফ সং দল,পলাশপুর নাইট রাইডার্স,অনলি ফ্রেন্ডস দল সহ ৪ টি দলের অংশগ্রহনে এ খেলায় অনলি ফ্রেন্ডস দল চ্যাম্পিয়ন ও রায়তা পিকনিক স্পট দল রানার্স আপ হয়।

খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন বিএমপির উপ – পুলিশ কমিশনার খাইরুল আলম।
এ সময় তিনি বলেন, মানুষের চিত্তবিনোদনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে খেলা।খেলার মাধ্যমে মানুষের মন ও শরীল ভাল থাকে।মানষ যখন অলস থাকে তখন তার মধ্য খারাপ চিন্তা ঘুরপাক খায় আর তখনই সে খারাপ দিকে ধাবিত হয়।খেলায় ব্যাস্ত সময় পার করলে খারাপ দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা কমে যায়।

উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম আরও বলেন, এভাবে খেলায় ব্যাস্ত থাকলে মানুষ মাদকের অন্ধকার জগত থেকে আলোর দিকে ফিরে আসতে পারবে।আমরা চাই বরিশাল নগরী হবে মাদক মুক্ত সুন্দর সুশৃঙ্খল একটি নগরী।সে লক্ষ্যে মেট্টোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে।আপনারা জেনে আনন্দিত হবেন ট্রাফিক বিভাগের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এ পেজে যে কোন অপরাধ,মাদক এবং ট্রাফিক সংক্রান্ত তথ্যদিয়ে পুলিশের সাথে সংযুক্ত থেকে কাজ করলে এ নগরী একদিন মাদক মুক্ত সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে পরিনত হবে।