সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৬
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ফুলবাড়ীতে অসহায় ও দুস্থ্য নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  জেলার ফুলবাড়ীতে অসহায় ও দুস্থ্য নারীদের মাঝে শীতবস্ত্র হিসাবে ২ হাজার পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

এলিট গার্মেন্টস ইন্ড্রাস্টিজ লিমিটেড-এর উদ্যোগে এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড এর আয়োজনে উপজেলার শিমুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের ৬টি পৃথক ভেন্যুতে এ কম্বল বিতরণ করা হয়।

শনিবার(৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণের সময় বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী, এলিট গার্মেন্টস ইন্ড্রাস্টিজ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ, উদয়াঙ্কুর সেবা সংস্থার ফুলবাড়ী উপজেলা সমন্বয়কারী কায়কোবাদ হোসেন উপস্থিত ছিলেন।