সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:১৬
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ফুলবাড়িতে গরীব অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ি প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়িতে গরীব অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়ছে।

৬ ডিসেম্বর শুক্রবার বেলা ১০টায় আল হাদী দারুল কোর-আন মাদ্রাসা ও ইসলামি পাঠাগারের উদ্যোগে ৫০০ জন গরীব অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্হিত থেকে কম্বল বিতরণ করেন মজিবর রহমান প্রামানিক, সদস্য ৪নং বড়ভিটা ইউপি ও উপদেষ্টা আলহাদী দারুল কোর-আন মাদ্রাসা ও ইসলামী পাঠাগার। এসময় আরো উপস্হিত ছিলেন জনাব লোকমান হোসেন প্রামাণিক, পরিচারক আলহাদী দারুল কোর-আন মাদ্রাসা ও ইসলামী পাঠাগার, হাফেজ মাওলানা মোঃ আব্দুল হান্নান, শিক্ষক অত্র প্রতিষ্ঠান, জাইদুল হক সার্বিতত্বাবধায়ক অত্র প্রতিষ্ঠান, সবুজ প্রামাণিক সম্পাদক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি।

বক্তব্য কালে মজিবর রহমান প্রামানিক বলেন, আমরা প্রামানিক পরিবার ও এলাকাবাসী মিলে আজ থেকে প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি।প্রতিষ্ঠার পর থেকে আমাদের আর পিছন ফিরে তাকাতে হয় নি,আমরা ধাপে ধাপে সফলতার সাথে এগিয়ে যাচ্ছি ।

এজন্য এলকাবাসী সহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ ও মোবারক বাদ জানাই। গরীব অসহায় ও মেধাবী ছাত্রদের পাশে আমরা থাকতে চাই সব সময়, এজন্য প্রয়োজন সকলের সার্বিক সহযোগীতা।আমি আশা করি আপনারা সকলেই তা করবেন। অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ নিষ্ঠার সহিত পাঠদান করে আসছেন এবং আগামী দিনেও তা অব্যাহত রাখবেন আশা করি।প্রতিষ্ঠানটির মাধ্যমে গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে সহৃদয়বান সকলের সহযোগীতার আশাবাদ ব্যক্ত করে তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।